| পদের নাম | : | ড্রাইভার |
| বিভাগ | : | প্রশাসন ও অর্থ |
| চাকরির ধরন | : | নিয়মিত |
| বেতন | : | ১১,০০০/- টাকা এবং ওভারটাইম সহ সিপিডি সার্ভিস রুলস অনুযায়ী প্রযোজ্য অন্যান্য সুযোগ-সুবিধাদি |
দায়িত্ব ও কাজের বিবরণ:
- তত্ত্বাবধায়কের নির্দেশ মোতাবেক বিভিন্ন স্থানে স্টাফ পিকআপ, ড্রপ এবং অন্যান্য ডিউটি যথাসময়ে দক্ষতা ও নিরাপত্তার সহিত পালন করা।
- প্রয়োজনমত অফিসের ডকুমেন্টস বিভিন্ন স্থানে পৌঁছানো ও নিয়ে আসা।
- গাড়ি রক্ষণাবেক্ষণ ও অন্য যে কোন সমস্যার জন্য তত্ত্বাবধায়কের অনুমোদন সাপেক্ষে ওয়ার্কশপে নিয়ে যাওয়া ও ঠিক করে নিয়ে আসা।
- গাড়ির লগবই সংক্রান্ত কার্যাদি যথাসময়ে সম্পন্ন করা এবং তত্ত্বাবধায়ককে নিয়মিত অবহিত করা।
- গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন, গাড়ি দুর্ঘটনা ও আইনী ঝামেলা ইত্যাদি বিষয়ে কর্তৃপক্ষকে অবহতি করা এবং নিষ্পত্তিতে যথাযথ ভূমিকা পালন করা।
- গাড়ি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও যন্ত্রাদি সংরক্ষণ-এর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী উর্ত্তীণ এবং হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
অভিজ্ঞতা:
- ড্রাইভার হিসাবে নুন্যতম পাঁচ বছরের গাড়ি (কার, মাইক্রোবাস, জীপ) চালানোর অভিজ্ঞতা।
- সৎ, বিশ্বস্ত ও পরিশ্রমী হতে হবে।
- বাংলা ও ইংরেজি পড়তে ও লিখতে পারতে হবে।
- অফিস সময়সূচীর বাইরে কাজ করার মানসিকতা থাকতে হবে।
| আগ্রহী প্রার্থীদেরকে ২(দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, ড্রাইভিং লাইসেন্স-এর ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুইজন পরিচয়দানকারী (অনাত্মীয়)-এর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সহ [যার একজনকে অবশ্যই পূর্বের/বর্তমান কর্মস্থলের হতে হবে] পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের কাগজপত্রসহ নির্বাহী পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি), বাড়ি - ৬/২ (৭ ও ৮ তলা), ব্লক - এফ, কাজী নজরুল ইসলাম রোড, লালমাটিয়া হাউজিং এস্টেট, ঢাকা - ১২০৭ এই ঠিকানায় আগামী ১৮ নভেম্বর ২০১৬-এর মধ্যে পাঠাতে হবে। যেকোনো ধরনের তদ্বির প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে। |
Job Source... Online Job Posting
|
EmoticonEmoticon